Quire
পরীমনি
২০১৮ সালে পরীমনি
২০১৮ সালে পরীমনি Image: source and license
জন্মশামসুন্নাহার স্মৃতি
২৪ অক্টোবর ১৯৯২

সিংহখালী, ভান্ডারিয়া, পিরোজপুর, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পেশামডেল
অভিনেত্রী
কর্মজীবন২০১৫ – বর্তমান
দাম্পত্য সঙ্গীইসমাইল হোসেন (বি. ২০১০; বিচ্ছেদ. ২০১২)[1][2]
ফেরদৌস কবীর সৌরভ (বি. ২০১২; বিচ্ছেদ. ২০১৪)[3]
তামিম হাসান (বি. ২০১৯; বিচ্ছেদ. ২০২০)[4]
কামরুজ্জামান রনি (বি. ২০২০; বিচ্ছেদ. ২০২০)[5][6]
শরিফুল রাজ (বি. ২০২১; বিচ্ছেদ. ২০২৩)[7][8]
সন্তানশাহীম মুহাম্মদ রাজ্য[9][10]
পুরস্কারবাবিসাস পুরস্কার (২০১৬)
মেরিল-প্রথম আলো পুরস্কার (২০১৯)
ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার (২০১৯)
সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার (২০২০)

শামসুন্নাহার স্মৃতি (জন্ম ২৪ অক্টোবর ১৯৯২)[11][12][13] যিনি পরীমনি নামে অধিক পরিচিত,[14] হলেন একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী।[15] ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়।[16] তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী হিসেবে বিবেচিত হন।[17] তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন।[18] এরপর তিনি রক্ত (২০১৬), স্বপ্নজাল (২০১৮), আমার প্রেম আমার প্রিয়া (২০১৯), বিশ্বসুন্দরী (২০২০), স্ফুলিঙ্গ (২০২১), গুণিন (২০২২), অ্যাডভেঞ্চার অব সুন্দরবন (২০২৩), মা (২০২৩) সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

কর্মজীবনের চাইতে ব্যক্তিগত জীবনে পরীমনি অত্যধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। পরীমনি বিভিন্ন জাতীয় পুরস্কারে বিজয়ী ও মনোনীত হয়েছেন, এছাড়াও তিনি ২০২০ সালে ফোর্বস এশিয়ার ১০০ জন সেলিব্রিটির তালিকাতেও অন্তর্ভুক্ত ছিলেন।[19][20]

জন্ম ও প্রাথমিক জীবন#edit

পরীমনি ১৯৯২ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামে তার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন।[21][22][23] তার পৈতৃক নিবাস নড়াইল জেলার কালিয়া উপজেলার সালাবাদ ইউনিয়নের বাকা গ্রামে।[24] তার পারিবারিক নাম শামসুন্নাহার স্মৃতি।[13] উনিশ শতকের শেষের দিকে পরীমনির মা সালমা সুলতানা ঢাকায় একটি বাসায় রহস্যময়ভাবে এক দুর্ঘটনায় আগুনে পুড়ে গুরুতরভাবে দগ্ধ হন।[25][22][26] এ সময় পরীর বাবা মনিরুল ইসলাম তার মাত্র তিন বছরের সন্তান পরীমনিকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন।[27] ঢাকায় এক হাসপাতালে কিছুদিন তার দগ্ধ স্ত্রীর চিকিৎসা করান তিনি। সেসময় পরীকে তার নানা শামসুল হক গাজীর কাছে রেখে যান।[27] এর দুই মাস পরেই হাসপাতালে চিকিৎসাধীন পরীর মায়ের মৃত্যু হয়।[27] এবং তিন বছর বয়সেই মা-হারা হন পরীমনি।[28] বেলায়েত হোসেন[29] পরীমনির ছোটবেলার ঘটনা বর্ণনা দিতে গিয়ে আরও বলেন, তিনবছর বয়সী ছোট শিশু পরীমনি তারপর থেকে তার নানা-নানি ও খালার কাছে লালিত-পালিত হয়েছেন।[27][30]

পরবর্তীতে তার বাবারও মৃত্যু হয়। পরীমনির বাবার খুনের বিষয়ে তার ছোট খালা তাসলিমা পাপিয়া ব্যাখ্যা করে বলেন, স্মৃতির বাবা মনিরুল ইসলাম ছিলেন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পুলিশ কনস্টেবল।[27][31] ২০১২ সালে[30] কোনো একটা সুনির্দিষ্ট কারণে তার সেই চাকরি চলে যায়। এবং তখন থেকেই তিনি গ্রামের বাড়িতে থেকে ব্যবসা করতেন। তাসলিমা পাপিয়া আরও বলেন, তিনি শুনেছেন হয়তো সেই ব্যবসাই বিরোধ নিয়ে প্রতিপক্ষের লোকজন মনিরুলকে কুপিয়ে হত্যা করেছিল।[27] ছোট পরীমনি বড় হয়েছেন পিরোজপুরের নানা শামসুল হক গাজীর কাছে।[30][32]

শিক্ষাজীবন#edit

পরীমনির নানা-নানি দুজনেই ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা।[30] তিনি মঠবাড়িয়া উপজেলার ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন।[22][33] এরপর তিনি মঠবাড়িয়া উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিলেন তবে শিক্ষাগ্রহণ শুরু করেননি।[22] এ কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর কবিরের ভাষ্যে, "স্মৃতি ২০১১–১২ সাল নাগাদ ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ ৩.৫ পেয়ে ভর্তি হওয়ার জন্য এলেও সেখানে তিনি ভর্তিরত অবস্থায় আর কলেজে আসেনি"।[22] পরিবর্তে তিনি সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে স্নাতক পড়াকালীন ২০১১ সালে ঢাকায় চলে আসেন এবং বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শেখেন।[34]

অভিনয় জীবন#edit

পরি তার বাবার মতো পুলিশ হতে চেয়েছিলেন,[30] তবে তিনি তার কর্মজীবন শুরু করেন মডেলিং এর মাধ্যমে। কর্মজীবনের শুরুতে মডেল ছাড়াও তিনি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন। অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতা তোমার জন্য এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এর মধ্যে জাকারিয়া শৌখিন রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন।এ নাটকে আমিন খান, পপি তার সহশিল্পী ছিলেন। প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয় করেন।[32]

মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরী মনি। ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। শাহ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন তার অভিনীত প্রথম চলচ্চিত্র।[35] কিন্তু তিনি আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের রানা প্লাজা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে।[36][37] পরবর্তীতে ওয়াজেদ আলী সুমন পরিচালিত পাগলা দিওয়ানা ও দরদিয়া, এস এ হক অলীকের আরো ভালোবাসবো তোমায় চলচ্চিত্রে অভিনয় করেন।[38] ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল মনজুড়ে তুই, লাভার নাম্বার ওয়ান, নগর মাস্তান, মহুয়া সুন্দরী।[39] ২০১৬ সালে মুক্তি পায় মন জানে না মনের ঠিকানা, পুড়ে যায় মন, ওয়াজেদ আলী সুমনের অ্যাকশনধর্মী রক্ত,[40] এবং শফিক হাসানের ধূমকেতু। ২০১৭ সালে মুক্তি পায় কত স্বপ্ন কত আশা, আপন মানুষ, সোনা বন্ধু, এবং মালেক আফসারীর অন্তর জ্বালা।[41] গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্ন জাল,[42] ইনোসেন্ট লাভ, দেবাশীষ বিশ্বাসের মন জ্বলে, সৈকত নাসিরের পাষাণ,[43] নদীর বুকে চাঁদ, এবং বুকের মাঝে প্রেমের আগুন।[44]

চলচ্চিত্রের তালিকা#edit

চাবি
যে চলচ্চিত্রগুলি এখনও মুক্তি পায়নি সেগুলো সম্বোধন করে
বছরচলচ্চিত্রভূমিকাপরিচালকটীকা
২০১৫ভালোবাসা সীমাহীনসীমানাশাহ আলম মন্ডলপ্রথম অভিনীত ও মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র[45]
পাগলা দিওয়ানালায়লাওয়াজেদ আলী সুমন[46]
দরদিয়াওয়াজেদ আলী সুমনমুক্তি পায়নি
আরো ভালোবাসবো তোমায়নোলকএস এ হক অলিক[47]
লাভার নাম্বার ওয়ানদোলাফারুক ওমর[48]
নগর মাস্তানরকিবুল আলম রকিব
মহুয়া সুন্দরীছবি / মহুয়ারওশন আরা নীপালোককাহিনী 'মৈমনসিংহ গীতিকা' অবলম্বনে নির্মিত,
সহ-প্রযোজক[49]
আমার মন জুড়ে তুইওয়াজেদ আলী সুমনমুক্তি পায়নি
রানা প্লাজারেশমানজরুল ইসলাম খানমুক্তি পায়নি
সারপ্রাইজএফ আই মানিকমুক্তি পায়নি
প্রবাসী ডনশাহীন-সুমনমুক্তি পায়নি
ভালবাসার অনেক জ্বালাফারুক ওমরমুক্তি পায়নি
২০১৬মন জানেনা মনের ঠিকানামায়ামুশফিকুর রহমান গুলজার[50]
কত স্বপ্ন কত আশাপরী ব্যানার্জীওয়াকিল আহমেদ
পুড়ে যায় মনকিরণঅপূর্ব-রানা[51]
রক্তপরী/সানিয়াওয়াজেদ আলী সুমনবাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র[52]
ধূমকেতুশফিক হাসান
২০১৭অন্তর জ্বালাসোনামালেক আফসারী
আপন মানুষশাহ আলম মণ্ডল
ইনোসেন্ট লাভঅপূর্ব-রানা
সোনা বন্ধুজাহাঙ্গীর আলম সুমন
২০১৮স্বপ্নজালশুভ্রাগিয়াস উদ্দিন সেলিম
২০১৯আমার প্রেম আমার প্রিয়াজান্নাতশামীমুল ইসলাম শামীম
২০২০বিশ্বসুন্দরীশোভাচয়নিকা চৌধুরী
২০২১স্ফুলিঙ্গদিবাতৌকির আহমেদ
২০২২মুখোশসোহানাইফতেখার শুভ[53]
গুণিনরাবেয়াগিয়াস উদ্দিন সেলিম[54]
২০২৩মামাঅরণ্য আনোয়ারমা অভিনীত প্রথম[55][56]
অ্যাডভেঞ্চার অব সুন্দরবনতৃষ্ণাআবু রায়হান জুয়েল[57]
পাফ ড্যাডিটিনামুশফিকুর রহমান মঞ্জু, শহিদ উন নবীওয়েব চলচ্চিত্র[58]
টিবিএনদীর বুকে চাঁদনদীশওকত ইসলাম[59]
প্রীতিলতাপ্রীতিলতা ওয়াদ্দেদাররশিদ পলাশ[57]
বাহাদুরীশফিক হাসান
ক্ষতশামীম আহমেদ রনিপ্রথম প্রযোজিত চলচ্চিত্র
বায়োপিকসঞ্জয় সমাদ্দার

পুরস্কার এবং মনোনয়ন#edit

পরীমনি একটি বাবিসাস পুরস্কার, তিনটি মেরিল-প্রথম আলো পুরস্কার এবং দুটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার লাভ করেছেন।

বছরপুরস্কারবিভাগমনোনীত কর্মফলাফলসূত্র
২০১৬বাবিসাস পুরস্কারআলোচিত চলচ্চিত্র অভিনেত্রীমহুয়া সুন্দরীবিজয়ী[60]
১৮ ডিসেম্বর ২০১৬সিজেএফবি পারফরম্যান্স পুরস্কারশ্রেষ্ঠ অভিনেত্রীআরো ভালোবাসবো তোমায়বিজয়ী[61]
২৬ এপ্রিল ২০১৯মেরিল-প্রথম আলো পুরস্কারবিশেষ সমালোচক পুরস্কারস্বপ্নজালবিজয়ী
সেরা চলচ্চিত্র অভিনেত্রীমনোনীত[62]
সেরা চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক)
২২ অক্টোবর ২০১৯ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারজনপ্রিয় অভিনেত্রীআমার প্রেম আমার প্রিয়াবিজয়ী[63]
২৫ জুলাই ২০২০সিজেএফবি পারফরম্যান্স পুরস্কারশ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক)বিজয়ী[64]
২০ নভেম্বর ২০২১ট্রাব অ্যাওয়ার্ডশ্রেষ্ঠ অভিনেত্রীবিশ্বসুন্দরীবিজয়ী[65]

ব্যক্তিগত জীবন#edit

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর কবির ব্যখ্যা করে জানান, স্মৃতি ২০১০ সালে তার এসএসসি পাসের আগেই নানার কথামত গ্রামের জাকির হোসেনের ছেলে ইসমাইল হোসেনকে পারিবারিক ভাবে বিয়ে করেন।[22] এবং সেই গ্ৰামের বাসিন্দারা আরও বর্ণনা করে বলেন, ইসমাইল তখন বেকার থাকায় মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়েছিল যৌতুক হিসেবে কিন্তু তা দিতে না পারায়, পরী ও ইসমাইলের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। এবং বিয়ের ২ বছর পর তাদের মধ্যে বিচ্ছেদ হয়।[22]

তারপর ২৮ এপ্রিল ২০১২ সালে কেশবপুরের ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সাথে পরীমনির বিয়ে হয়।[66] এরপর সাংবাদিক তামিম হাসানের সাথে পরীমণির ২০১৬ সাল[67] থেকে প্রেমের বন্ধনে[4] চলা সম্পর্কটি ১৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে বাগদানের মাধ্যমে বৈবাহিক সম্পর্কে পরিবর্তন করেন এবং পরে সংসার পাতেন।[68][69] তবে তাদের মধ্যে এই সম্পর্কটিও বেশি দিন টিকেনি এবং পরবর্তীতে বিবাহবিচ্ছেদ হয়।[4] ৯ মার্চ ২০২০ সালে তিনি সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে তিন টাকা দেনমোহরে বিয়ে করেন। ঐ বছরেই তাদের বিচ্ছেদ হয়।[70]

১৭ অক্টোবর ২০২১ সালে তিনি অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন।[71] কয়েকমাস পর ২০২২ সালের ১০ জানুয়ারি নিজের গর্ভাবস্থার খবর গণমাধ্যমকে জানান পরীমনি।[72][73] গর্ভাবস্থার খবর জানানোর আগ পর্যন্ত শরিফুল রাজের সাথে তার বিয়ের বিষয়টি তারা গোপন রাখেন। পরে ২২ জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।[74] ২০২২ সালের ১০ আগষ্ট প্রথমবারের মতো তিনি পুত্র সন্তানের মা হন, যার নাম শাহীম মুহাম্মদ রাজ্য। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর পরীমনি রাজের উদ্দেশে বিচ্ছেদের নোটিশ পাঠান। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানতে পেরে পরদিন লোক পাঠিয়ে কাজী অফিস থেকে কাবিননামা ও ডিভোর্স–সংক্রান্ত চিঠি সংগ্রহ করেন শরিফুল রাজ।[75]

গ্রেফতার#edit

২০২১ সালের ৪ঠা আগস্ট পরীমনির বনানীর বাসায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযান শেষে বাসায় অনুমোদনহীন মিনিবার পরিচালনা ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকে আটক করা হয়।[76][77][78]

পরীমনিকে আটক করার পর প্রথম দফায় ৪ দিন এবং দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ড দেন আদালত। ২৬ দিন কারাগারে থাকার পর ৩১ আগস্ট ২০২১ ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তাকে জামিন দেয়।[79]

পাদটীকা#edit

  1. ^ দাস, উৎপল (৫ জানুয়ারি ২০১৮)। "পরীমনির যত গোপন বিয়ে!"। পূর্ব পশ্চিম বিডি নিউজ। ১০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২।
  2. ^ কাদের, মনজুর (১ ফেব্রুয়ারি ২০১৬)। "'তিনি এলাকার, খুব কাছের'"। ১০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২২।
  3. ^ প্রতিবেদক, বিনোদন (৫ আগস্ট ২০২১)। "পরীমনি আটক : মুখ খুললেন 'প্রথম স্বামী'"। জাগো নিউজ। ১০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২২।
  4. ^ a b c রিপোর্টার, বিনোদন (১২ জুলাই ২০১৯)। "বিয়ের আগেই বিচ্ছেদ পরীমনি ও তামিম হাসানের"। দৈনিক ইনকিলাব। ১০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২।
  5. ^ ডেস্ক, বিনোদন (১৬ আগষ্ট ২০২০)। "পরীমনির ৩ টাকার বিয়ে কি ভেঙেই গেল?"। প্রথম আলো। ১০ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২২। {{সংবাদ উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য); |শেষাংশ1= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  6. ^ প্রতিবেদন, যুগান্তর (৭ আগস্ট ২০২১)। "তামিমকে ছেড়ে রনিকে বিয়ে, সংসার টিকে মাত্র ৫ মাস"। যুগান্তর। ১০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২।
  7. ^ প্রতিবেদক, বিনোদন। "মা হতে যাচ্ছেন পরীমনি, জানালেন নিজেই"। প্রথম আলো। ১০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২।
  8. ^ প্রতিবেদক, বিনোদন (২০ সেপ্টেম্বর ২০২৩)। "দুই বছরের সংসারে যে ৪ কারণ দেখিয়ে পরীমনির তালাকের নোটিশ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৩।
  9. ^ "এবার ছেলের ছবি ও নাম প্রকাশ করলেন পরীমনি"। www.jugantor.com। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৩।
  10. ^ "আমাদের ছেলের নাম এখনো ঠিক হয়নি: শরিফুল রাজ"। ডেইলি স্টার। ১০ আগস্ট ২০২২। ১০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২২।
  11. ^ "১৬ মিলিয়ন ভক্তদের নিয়ে পরীমনির সাদামাটা জন্মদিন"। ৭১ টিভি। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৪।
  12. ^ কলেজের ভর্তির রেজিস্ট্রারের তথ্যানুসারে, পরীমনির জন্মের তারিখ ছিল ১৯৯২ সালের ১৫ ডিসেম্বর। name="পরীমনির_প্রশংসা_শিক্ষকদের_কথায়-dhakapost-12">হাসান, সৈয়দ মেহেদী (৬ আগষ্ট ২০২১)। "এখনো পরীমণিকে নিয়ে গর্ববোধ করেন শিক্ষকরা"। ঢাকা পোস্ট। ভান্ডারিয়া (পিরোজপুর)। ১০ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২। {{সংবাদ উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)> name="পরীমনির_বাবা_ও_মায়ের_মৃত্যু-Jugantor-13">প্রতিবেদন, যুগান্তর (১১ আগষ্ট ২০২১)। "খুন হন পরীমনির বাবা, মায়ের মৃত্যু আগুনে পুড়ে"। যুগান্তর। ১৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২। {{সংবাদ উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)>
  13. ^ a b তাবাসসুম, রিফাত (৩০ সেপ্টেম্বর ২০২১)। "'পরীমনি' কঠিন কাজ সহজে করেন"। ইউনাইটেড নিউজ বাংলাদেশ। ১০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২১।
  14. ^ পরীমনির 'পরী' নামটি তার ডাকনাম। পরীমনির এই নামটি তার নানি অর্থাৎ ফাতিমা বেগম দিয়েছিলেন। নিজের নামের ব্যাখ্যা দিতে গিয়ে পরী বলেন, name="পরীমনির_নিজের_মুখে_বাবার_কথা-16">প্রতিবেদক, নিজস্ব (১৮ জুন ২০১৭)। "বাবাকে নিয়ে যা লিখলেন পরীমনি"। প্রথম আলো। ১৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২।> ...আমার পরী নামটা আমার নানিমনির দেয়া। তার নানির নাম ছিল পরীবিবি। আমার জন্মের কিছুদিন আগে তার নানি মারা যান আর আমার জন্মের পর আমার নাম পরী হয়ে যায় আর মনিটা সবাই আদর করেই চালু করে দিল আমার সার্টিফিকেট নাম শামসুন্নাহার স্মৃতি। name="17">ঢাকা টাইমস। "বাবাকে দেখে আমার পুলিশ হবার ইচ্ছা হতো: পরীমনি"। চাকা টাইমস নিউজ। ১৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২।>
  15. ^ প্রতিবেদক, নিজস্ব (৩০ মে ২০১৭)। "অপু বাংলা চলচ্চিত্রের রানি : পরীমনি"। প্রথম আলো। ১৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২। ... প্রচলিত এই ধারণাকে বুড়ো আঙুল দেখালেন ঢালিউডের এ সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনি।
  16. ^ কাদের, মনজুর (৪ এপ্রিল ২০১৫)। "দর্শকদের পাগল করে দেব: পরীমনি"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২।
  17. ^ "Pori Moni: From Pirojpur to FDC's most popular heroine"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ১৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৪।
  18. ^ প্রতিবেদক, নিজস্ব (৮ আগষ্ট ২০১৫)। "সুসময়ে পরীমনি"। প্রথম আলো। ২০২২-০১-২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৩। {{সংবাদ উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  19. ^ Watson, Rana Wehbe। "Forbes Asia's 100 Digital Stars"। ফোর্বস (ইংরেজি ভাষায়)। ৮ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২।
  20. ^ ডেস্ক, বিনোদন (৮ ডিসেম্বর ২০২০)। "ফোর্বসের ১০০ ডিজিটাল তারকা তালিকায় পরীমনি"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২। {{সংবাদ উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  21. ^ "রাজ ও রাজ্যকে নিয়ে গ্রামের বাড়িতে যেমন কাটছে পরীমনির দিনগুলো"। প্রথম আলো। ৭ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৬।
  22. ^ a b c d e f g (citation text missing)
  23. ^ ওয়ালি, ডয়চ (১০ জানুয়ারি ২০২২)। "জেল থেকে বেরিয়েই বিয়ে, এই কারণে গোপন রেখেছিলেন 'সন্তানসম্ভবা' পরীমনি!"। হিন্দুস্তান টাইমস। ১১ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২।
  24. ^ "যেভাবে পরীমনির বেড়ে ওঠা, বিয়ে"। ৬ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৬।
  25. ^ এক্ষেত্রে পরীর মায়ের মৃত্যুর সঠিক সময়টি নিয়ে উৎস ভিন্ন মত প্রদশর্ন করে। কিছু সূত্র অনুযায়ী পরীমনির মা মারা গিয়েছিলেন ২০০৭–৮ সালের মধ্যে, name="28">রিপোর্টার, স্টাফ (২০ জুলাই ২০২১)। "কে এই পরীমনি কীভাবে উত্থান"। দৈনিক ইনকিলাব। ১৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২।> কিন্তু অধিকাংশ সূত্র স্বীকার করে মার মৃত্যুর সময় পরীমনির বয়স হয়েছিল আড়াই থেকে তিন বছর। name="পরীমনির_মায়ের_মৃত্যু-somoynews-29">প্রতিবেদক, বিনোদন। "পরীমনির মায়ের মৃত্যু আগুনে পুড়ে, বাবাকে করা হয় খুন | বাংলাদেশ"। সময় সংবাদ। ১৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২।> এছাড়াও পরীমনি এক সাক্ষাৎকারে গণমাধ্যমকে জানান যে, তার মায়ের মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আড়াই বছর। name="30">"আমাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে"। সমকাল। ১৪ জুন ২০২১। ১৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২।> প্রথম মতামতটি অর্থাৎ ১৯৯৫–৯৬ সালের মতটি সঠিক মনে করার যথেষ্ট কারণ ও প্রমাণ রয়েছে। name="পরীমনির_মায়ের_মৃত্যু-somoynews-29"/>
  26. ^ "একনজরে পরীমনির যত বিয়ে ও ঘনিষ্ঠ সম্পর্ক"। যুগান্তর। ৬ আগষ্ট ২০২১। ১৫ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২। {{সংবাদ উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  27. ^ a b c d e f (citation text missing)
  28. ^ "যেভাবে নায়িকা হয়ে ওঠেন পরীমনি"। ঢাকা টাইমস। ৪ আগষ্ট ২০২১। ১৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২। {{সংবাদ উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  29. ^ বেলায়েত হোসেন হলেন দক্ষিণ সিংহখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যে স্কুলে পরীমনি তার প্রাথমিক জীবনে পড়েছিলেন, name="পরীমনির_প্রশংসা_শিক্ষকদের_কথায়-dhakapost-12"/> যেখানে পরীমনির নানি ফাতিমা বেগম প্রাক্তন শিক্ষিকা name="পরীমনির_নিজের_মুখে_বাবার_কথা-16"/> ছিলেন। ফাতিমার মৃত্যুর পর বেলায়েত সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হন। name="পরীমনির_বাবা_ও_মায়ের_মৃত্যু-Jugantor-13"/>
  30. ^ a b c d e (citation text missing)
  31. ^ অনুরূপ কথাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ জাহাঙ্গীর কবির বর্ণনা করেছেন। যিনি পরীমণির নানা শামসুল হক গাজীর ভগীরথপুর স্কুলের প্রতিষ্ঠাকালীন সময়ে প্রধান শিক্ষকতা অবস্থায় তার ছাত্র ছিলেন। name="পরীমনির_প্রশংসা_শিক্ষকদের_কথায়-dhakapost-12"/>
  32. ^ a b ডেস্ক, ফেমিনাইরা (৬ জুলাই ২০১৮)। "পরীমণি -র সাথে একদিন সারাদিন"। ফেমিনাইরা। ৯ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৮। {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ1= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  33. ^ প্রতিবেদন, নিজস্ব (৬ আগষ্ট ২০২১)। "একাধিক বিয়ে, তাঁর নামে পর্ন ভিডিয়ো, বারবার বিতর্কে অল্পবয়সে বাবা-মাকে হারানো পরীমণি"। জি নিউজ। ১০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২। {{সংবাদ উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  34. ^ প্রতিবেদক, নিজস্ব (২১ জুন ২০২১)। "কে কে আছে পরীমনির পরিবারে?"। ঢাকা টাইমস। ১০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২।
  35. ^ "পরীমনির স্বপ্ন পূরণ"। দৈনিক প্রথম আলো। ২৮ ফেব্রুয়ারি ২০১৫। ১০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৮।
  36. ^ প্রতিবেদক, নিজস্ব। "কাঁদছেন পরীমনি"। প্রথম আলো। ১৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২।
  37. ^ বাবু, মাজহার (২৬ ফেব্রুয়ারি ২০১৫)। "ফলাফলের অপেক্ষায় পরীমনি"। এনটিভি অনলাইন। ১৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২২।
  38. ^ "দর্শকদের পাগল করে দেব: পরীমনি"। দৈনিক প্রথম আলো। ৪ এপ্রিল ২০১৫। ১৭ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৮।
  39. ^ "আলোচনা-সমালোচনায় পরীমণি"। দৈনিক ইনকিলাব। ২৪ জুলাই ২০১৫।
  40. ^ কামরুজ্জামান মিলু (১৫ জুলাই ২০১৬)। "এবার অ্যাকশনে পরীমনি"। দৈনিক মানবজমিন। ১৭ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬।
  41. ^ "'অন্তর জ্বালা' মুক্তি পাচ্ছে আজ"। দৈনিক ভোরের কাগজ। ১৫ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭।
  42. ^ "পরীমনির জন্য নতুন চ্যালেঞ্জ"। দৈনিক মানবজমিন। ২২ মে ২০১৬। ৩ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬।
  43. ^ "এবার নতুন পেশায় পরীমনি!"। দৈনিক কালের কণ্ঠ। ৫ জুন ২০১৬। ১০ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬।
  44. ^ "ইন্দোনেশিয়ায় পরীমনি"। দৈনিক যায় যায় দিন। ১০ জুলাই ২০১৬। ২ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬।
  45. ^ "Porimoni's first movie trailer released"। NTv Online (ইংরেজি ভাষায়)। ১৮ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩।
  46. ^ "দর্শকদের পাগল করে দেব: পরীমনি"। web.archive.org। ১৬ ডিসেম্বর ২০১৫। ১৬ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩।
  47. ^ "শাকিব-পরীমণির 'আরো ভালোবাসবো তোমায়'"। বিডিনিউজ। ১১ ফেব্রুয়ারি ২০১৫। ৭ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬।
  48. ^ "ছবি নিয়ে বিপাকে পরীমনি"। দৈনিক যায় যায় দিন। ১৯ অক্টোবর ২০১৫। ২ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬।
  49. ^ "Pori Moni makes phone call to "Nirmol Jatra Utshob""। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২১ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩।
  50. ^ "আসছেন মৌসুমী, সঙ্গে পরীমনি"। বাংলানিউজ। ২৩ মার্চ ২০১৬। ৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬।
  51. ^ "মন পোড়াবে 'পুড়ে যায় মন'"। The Report24.com। ১৮ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩।
  52. ^ "'রক্ত' ছবিতে পরীমনি"। দৈনিক সমকাল। ২৮ এপ্রিল ২০১৬। ২৯ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬।
  53. ^ প্রতিবেদক, বিনোদন। "'মুখোশ'–এর আড়ালে মোশাররফ করিম,পরীমনি ও রোশান"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২২।
  54. ^ ডেস্ক, বিনোদন (১৮ মার্চ ২০২২)। "পরীমনি–রাজদের 'গুণিন' চলবে"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩। {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  55. ^ জনকণ্ঠ, দৈনিক। "দুই সন্তান নিয়ে 'মা' সিনেমা দেখতে চাই"। দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৩।
  56. ^ "মুক্তি পেল পরীমনির সিনেমা 'মা'"। www.kalerkantho.com। 2023-05। সংগ্রহের তারিখ 2023-05-27। {{ওয়েব উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  57. ^ a b "Pori Moni: From Pirojpur to FDC's most popular heroine"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ১৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩।
  58. ^ "ওটিটিতে এলো পরীমনির 'পাফ ড্যাডি'"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩।
  59. ^ Dhakatimes24.com। "পরীমনি অভিনীত সিনেমা কতগুলো? আপনি কি দেখেছেন? দেখুন, জানুন তার অভিনয়শৈলী"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩।
  60. ^ প্রতিবেদক, বিনোদন (১ নভেম্বর ২০২০)। "শুরু হলো 'প্রীতিলতা' সিনেমার শুটিং, উচ্ছ্বাসিত পরীমনি"। প্রতি ঘন্টা। ১৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২২।
  61. ^ "CJFB Performance Award conferred"। দি ইন্ডিপেন্ডেন্ট। ২৪ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২২।
  62. ^ "'দেবী' ও 'স্বপ্নজাল' সমানে সমান"। দৈনিক প্রথম আলো। ২৫ মে ২০২১। ১১ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯।
  63. ^ "প্রথম ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ঢাকায় চাঁদের হাট, পেলেন কারা? দেখে নিন..."। এইসময়। ২২ অক্টোবর ২০১৯। ২২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯।
  64. ^ "ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেলেন যারা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৬ জুলাই ২০২০। ২৫ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২১।
  65. ^ EyeNews.news (২০ নভেম্বর ২০২১)। "তথ্যমন্ত্রীর হাত থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার নিলেন পরীমনি"। EyeNews.news (ইংরেজি ভাষায়)। ১৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২।
  66. ^ "চার বিয়ে করেও স্বামীহারা পরীমণি!"। দৈনিক ইত্তেফাক। ৬ আগস্ট ২০২১। ১০ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১।
  67. ^ "যে পথে শুরু পরীমনি তামিম হাসানের প্রেমযাত্রা"। রাইজিংবিডি.কম। ১০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২২।
  68. ^ "পরীমনির এনগেজমেন্ট সম্পন্ন"। কালের কণ্ঠ। ১৫ ফেব্রুয়ারি ২০১৯। ২৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৯।
  69. ^ প্রতিবেদক, বিনোদন (১৫ ফেব্রুয়ারি ২০১৯)। "নায়িকা পরীমনির বাগদান"। প্রথম আলো। ঢাকা। ১৯ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৯।
  70. ^ প্রতিবেদক, বিনোদন (২০ মার্চ ২০২০)। "আমরা ৩ টাকায় বিয়ে করেছি: পরীমনি"। প্রথম আলো। ঢাকা। ২১ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২০।
  71. ^ "১৭ অক্টোবর পরীকে বিয়ে করেছি, সে মা হচ্ছে : শরিফুল রাজ"। এনটিভি। ১০ জানুয়ারি ২০২২। ১০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২।
  72. ^ "মা হতে যাচ্ছেন পরিমনি"। যুগান্তর। ১০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২।
  73. ^ "জেল থেকে বেরিয়েই বিয়ে, এই কারণে গোপন রেখেছিলেন 'সন্তানসম্ভবা' পরীমনি!"। হিন্দুস্তান টাইমস। ১০ জানুয়ারি ২০২২। ১০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২।
  74. ^ "রাজপরী!"। দ্য ডেইলি স্টার। ২২ জানুয়ারি ২০২২। ২৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২।
  75. ^ "রাজ এখন কোথায় আছেন, কী করছেন?"। প্রথম আলো। ২৮ সেপ্টেম্বর ২০২৩।
  76. ^ প্রতিবেদক, জ্যেষ্ঠ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর (৪ আগষ্ট ২০২১)। "চিত্রনায়িকা পরী মনির বাসায় অভিযানে র‌্যাব"। বিডিনিউজ। ৪ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগষ্ট ২০২১। {{সংবাদ উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এবং |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  77. ^ "নায়িকা পরীমণি আটক; বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ | Pori Moni Arrest"। ৪ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২১। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  78. ^ "চিত্রনায়িকা পরী মণি আটক, বিপুল পরিমাণ মাদক উদ্ধার"। এনটিভি অনলাইন। ৪ আগষ্ট ২০২১। ৫ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগষ্ট ২০২১। {{সংবাদ উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এবং |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  79. ^ প্রতিবেদন, যুগান্তর (৩১ আগস্ট ২০২১)। "অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি"। যুগান্তর। ৩০ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ আগষ্ট ২০২১। {{সংবাদ উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)

বহিঃসংযোগ#edit

This article is mirrored from “পরীমনি” on বাংলা Wikipedia, revision 9180354, written by Wikipedia's contributors and licensed CC BY-SA 4.0. Editing it here creates a Quire copy with its own history.

Synced with Wikipedia revision 9180354 · just now